আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) সকালে জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, অটো চালক মো. রাসেল খান এবং মোসা. রুমা বেগম দম্পতির একমাত্র পুত্র রায়হান। ঘুমন্ত বাবা রাসেলের পাশে আজ সকাল ৬টায় রায়হানকে ঘুমিয়ে রেখে যান তার মা রুমা। এর কিছুক্ষণের মধ্যেই শিশু রায়হান সেখান থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করলেও শিশুটির খোঁজ মেলেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুন:
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক বিষয় নিয়ে রায়হানের মা রুমা বেগমের সঙ্গে তার বোনের স্বামী আল আমীন খানের পূর্ব বিরোধ ছিলো। পরিবারের সদস্যরা জানান, বিরোধের জেরে কিছুদিন আগে আল আমীন রুমা বেগম ও তার পরিবারকে হুমকিও দিয়েছিলেন।
এ ঘটনায় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বিষয়টিতে গভীর তদন্ত চলছে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




