কুমিল্লায় হাম উপসর্গে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু

হাসপাতালে হাম আক্রান্ত শিশু
হাসপাতালে হাম আক্রান্ত শিশু | ছবি: এখন টিভি
0

কুমিল্লায় হাম উপসর্গে সামিয়া আক্তার নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার, ২০ মে) বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে এ শিশুটি মারা যায়।

সামিয়া আক্তার জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মিয়া মনজুর আহমেদ জানান, শিশুটির ৫ থেকে ৬ দিন জ্বরে আক্রান্ত ছিলো। সংকটাপন্ন অবস্থায় তাকে গতকাল বেলা ১২টা ৩৫ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আরও পড়ুন:

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ জানান, চলতি বছরে সামিয়াসহ এ পর্যন্ত দশ শিশুর মৃত্যু হয়েছে।

এফএস