২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু

হাম আক্রান্ত শিশু
হাম আক্রান্ত শিশু | ছবি: সংগৃহীত
0

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। আজ (বুধবার, ৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১১ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৪ হাজার ৫৭২ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি।

আরও পড়ুন:

এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৬৪ জন ও আক্রান্ত ৪১ হাজার ৪৪৯ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (৩ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এসএস