হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

হাসপাতালে হাম আক্রান্ত শিশু
হাসপাতালে হাম আক্রান্ত শিশু | ছবি: সংগৃহীত
0

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯ জন। আজ (বুধবার, ৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে ৯১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১৪ জন।

আরও পড়ুন:

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৬০ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৫ হাজার ৭০৮ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি।

ইএ