হাম ও উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬২৮

হাসপাতালে হাম আক্রান্ত শিশু
হাসপাতালে হাম আক্রান্ত শিশু | ছবি: সংগৃহীত
0

হাম ও হামের উপসর্গে সারা দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, আর এক শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আজ (সোমবার, ৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬২৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৩৬ শিশু ও নিশ্চিত হামে ৯২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:

গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ৮০ হাজার ১০৪ জনের মধ্যে। হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ২৩৭ জন।

মোট হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৭৯ জনের। এ ছাড়া হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।

এফএস