লেবাননের রাজধানী বৈরুতে শনিবার হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সেসের ‘কমান্ড সেন্টার’ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এক বিবৃতিতে সামরিক বাহিনী আরও বলেছে, দক্ষিণ লেবাননের আল-কাত্রানি এলাকায় ‘হিজবুল্লাহর কয়েকটি উৎক্ষেপণস্থলে’ হামলা চালানো হয়েছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৮২৬ জন নিহত হয়েছেন। এ সংঘাতে এখন অঞ্চলটির বড় অংশ জড়িয়ে পড়েছে।