যুদ্ধে ইসরাইলে আহত ৪,৮২৯, লিতানি নদীর দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণে রাখার ঘোষণা

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় লিতানি নদীর ওপর ক্ষতিগ্রস্ত কাসমিয়েহ সেতু
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় লিতানি নদীর ওপর ক্ষতিগ্রস্ত কাসমিয়েহ সেতু | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলে ৪ হাজার ৮২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, লেবাননের লিতানি নদীর ওপর অবশিষ্ট সেতু ও নদীর দক্ষিণের এলাকা ইসরাইলি বাহিনী নিয়ন্ত্রণে রাখবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আহতদের মধ্যে ১১১ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন। এদের ১২ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন:

কাটজ বলেন, ‘হিজবুল্লাহ অস্ত্র ও যোদ্ধা পরিবহনে ব্যবহার করত বলে যে সেতুগুলোর কথা তিনি দাবি করেছেন, লিতানি নদীর ওপর থাকা সেসব সেতু ইসরাইল উড়িয়ে দিয়েছে।’ তিনি বলেন, ‘ইসরাইলি সামরিক বাহিনী অবশিষ্ট সেতু এবং লিতানি পর্যন্ত নিরাপত্তা অঞ্চল নিয়ন্ত্রণ করবে।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ লেবাননে লিতানি নদী পর্যন্ত বিস্তৃত একটি নিরাপত্তা অঞ্চল গড়ে তুলবে ইসরাইল। এর ফলে কয়েক লাখ লেবাননি বাসিন্দা অনির্দিষ্টকালের জন্য বাস্তুচ্যুত থাকবেন। তার মতে, উত্তরের দিকে সরে যাওয়া দক্ষিণ লেবাননের কয়েক লাখ বাসিন্দা উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লিতানি নদীর দক্ষিণে ফিরতে পারবেন না।

এএম