সরাসরি যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যস্থতায় নেই কাতার: মাজেদ আল-আনসারি

মাজেদ আল-আনসারি
মাজেদ আল-আনসারি | ছবি: এখন টিভি
0

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধে মধ্যস্থতার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, কাতার সরাসরি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় থাকছে না, তবে দোহা সব ধরনের আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনাকে সমর্থন করে।

আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দোহায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মাজেদ আল-আনসারি বলেন, ‘এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তারা তাদের নিজেদের সূচক অনুযায়ীই যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যা তাদের মতে আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এটা তাদের ধারণা যে, আমরা এ সংঘাতের উত্তেজনা কমাতে এবং কীভাবে এই সংকট ও আমাদের দেশগুলোর ওপর হামলা থামানো যায়, তা নিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

উল্লেখ্য, মিশর, পাকিস্তান ও তুরস্ক উত্তেজনা কমাতে মধ্যস্থতা চেষ্টায় সম্পৃক্ত হয়েছে।

এসএইচ