যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ২৫০ শিক্ষার্থী ও শিক্ষক নিহত

হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের বালিকা বিদ্যালয়
হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের বালিকা বিদ্যালয় | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে ইরানে অন্তত ২৫০ শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন এবং ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। আইআরএনএ বার্তা সংস্থার বতার দিয়ে আল জাজিরা এ তথ্য জানায়।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কেন্দ্রের প্রধান হোসেইন সাদেঘি আইআরএনএকে জানান, হামলায় আরও ১৮৪ শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন।

আরও পড়ুন:

সাদেঘির তথ্য অনুযায়ী, তেহরানে ১৬ শিক্ষার্থী ও পাঁচ শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া আট শিক্ষার্থী ও পাঁচ শিক্ষাকর্মী আহত হয়েছেন। তিনি বলেন, ‘২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ২০০টি প্রশাসনিক, সাংস্কৃতিক ও শিক্ষাসংক্রান্ত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এএম