ট্রাম্প বলেন, ‘সত্যি কথা বলতে কী আমার প্রিয় বিষয় হলো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেয়া। কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু স্টুপিড মানুষ প্রশ্ন করছে, আমি কেন এটা করছি। তারা বোকা।’
এসময় খারগ দ্বীপ দখল করা হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপ নেব, হয়তো নেব না। আমাদের অনেক বিকল্প আছে। তবে নিলে কিছুদিন সেখানে থাকতে হবে। আমার মনে হয় তাদের তেমন কোনো প্রতিরক্ষা নেই। আমরা খুব সহজেই দখল করতে পারব।’
আরও পড়ুন:
এদিকে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আরও সাড়ে তিন হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, কারণ পরিস্থিতি আরও খারাপ হলে মার্কিন বাহিনীর ওপর হামলার আশঙ্কা আছে।
ট্রাম্প আরও বলেন, ‘পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে দ্রুত যুদ্ধবিরতি হবে কী না, সে বিষয়ে তিনি কিছু বলেন নি।’
ট্রাম্প দাবি করেন, ‘আমরা খুব তাড়াতাড়ি ডিল করে ফেলবো। লড়াই চলা সত্ত্বেও আমরা চুক্তি করতে পারবো।’





