ইরান যুদ্ধের মধ্যে ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রস্তাব হোয়াইট হাউসের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
1

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের কাছে প্রতিরক্ষা ব্যয় ১.৫ ট্রিলিয়ন ডলার বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হোয়াইট হাউস শুক্রবার আইনপ্রণেতাদের কাছে ব্যয় প্রস্তাব পাঠিয়েছে, যাতে আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার কথা বলা হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে ব্যয় বেড়ে যাওয়ায় এ প্রস্তাব দেয়া হয়েছে। তুরুস্কের  টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, পেন্টাগনের ব্যয়ে বছরওয়ারি যে বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হতে পারে। তবে প্রেসিডেন্টের বাজেট বাধ্যতামূলক নির্দেশ নয়; তা কেবল একটি প্রস্তাব, যা কংগ্রেসের অনুমোদন সাপেক্ষ।প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের জন্য পেন্টাগনের মোট বাজেট ৪২ শতাংশ বাড়ানো হবে।

এটি এমন একটি প্রস্তাবের অংশ, যাতে কংগ্রেসকে প্রতিরক্ষা-বহির্ভূত ব্যয় প্রায় ৭৩ বিলিয়ন ডলার, অর্থাৎ ১০ শতাংশ কমাতে বলা হয়েছে। 

অপ্রয়োজনীয়, অপচয়ী ও মতাদর্শভিত্তিক কর্মসূচি কমানো বা বাতিল করার মাধ্যমে এবং অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারগুলোর কাছে ফিরিয়ে দেয়ার মাধ্যমে এ কাটছাঁট করার কথা বলা হয়েছে।

পেন্টাগন চলতি মাসের শেষের আগে বাজেট প্রস্তাবের বিস্তারিত বিভাজন প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে না। তবে পরিকল্পনাটি এমন একটি আর্থিক কাঠামো হিসেবে কাজ করতে পারে, যা কংগ্রেস প্রস্তাবগুলো গ্রহণ করলে আগামী এক দশকে ইতোমধ্যে বাড়তে থাকা ফেডারেল ঋণে আরও কয়েক ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে।

আরও পড়ুন:

ট্রাম্প আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন, স্বাভাবিক বার্ষিক সরকারি অর্থায়ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যয়ের বড় অংশ অনুমোদন করতে। আর বাকি ৩৫০ বিলিয়ন ডলার গত বছর ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়াই রিপাবলিকানদের করছাড় পাস করাতে যে দলীয়ভিত্তিক আইনগত কৌশল ব্যবহার করা হয়েছিল, সেই একই কৌশলে পাস করতে বলেছেন।

প্রস্তাব প্রকাশের আগে প্রেসিডেন্ট ও তার উপদেষ্টারা প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জরুরি প্রয়োজনের কথা জোর দিয়ে বলেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে অস্ত্রভান্ডার ও অন্যান্য সামরিক সম্পদ পুনরায় পূরণ করার প্রয়োজনের কথাও তারা উল্লেখ করেন।

একটি বেসরকারি মধ্যাহ্নভোজে ট্রাম্প বলেন, ‘প্রতিরক্ষা ব্যয়কে অন্য সব ফেডারেল ব্যয়ের চেয়ে অগ্রাধিকার দেয়া উচিত, এমনকি এর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি ও অন্যান্য সহায়তা কমাতে হলেও।’

তিনি বলেন, ‘আমাদের পক্ষে ডে কেয়ার, মেডিকেইড, মেডিকেয়ার—এই সব আলাদা বিষয় দেখভালো করা সম্ভব নয়; এগুলো অঙ্গরাজ্যের ভিত্তিতে করা যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘অগ্রাধিকার হতে হবে সামরিক সুরক্ষা।’ হোয়াইট হাউস ট্রাম্পের ওই বক্তব্যের ভিডিও ইউটিউব পেজে পোস্ট করার পর পরে তা মুছে ফেলে।

ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয়েই সম্প্রতি ট্রাম্পের প্রস্তাবিত মাত্রায় সামরিক ব্যয় বাড়ানো নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে, পাঁচ সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধ নিয়ে প্রশাসন যথেষ্ট তথ্য দিচ্ছে না।

এএম