হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ধরে রেখে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে চাইছে ইরান: আইএসডব্লিউ

হরমুজ প্রণালির গ্রাফিক্স
হরমুজ প্রণালির গ্রাফিক্স | ছবি: সিএনএন
0

যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে হরমুজ প্রণালির সামুদ্রিক চলাচলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার পদক্ষেপ নিচ্ছে ইরান—এমন দাবি করেছে থিঙ্কট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইএসডব্লিউ বলছে, এর ফলে তেলের দাম উচ্চ থাকবে, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনায় ইরান আরও বেশি সুবিধা নিয়ে ছাড় আদায় করতে পারে।

সংস্থাটির তথ্যমতে, ইরানি কর্মকর্তারা বলেছেন, প্রতিদিন ১৫টির বেশি জাহাজকে প্রণালি অতিক্রম করতে দেয়া হবে না। যুদ্ধের আগে প্রতিদিন সর্বোচ্চ ১৪০টি জাহাজ এ প্রণালি দিয়ে যাতায়াত করতো।

আরও পড়ুন:

ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অরগানাইজেশন গত ৮ এপ্রিল একটি গ্রাফিক প্রকাশ করে জাহাজগুলোকে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর সমন্বয়ে নির্ধারিত প্রবেশ ও প্রস্থানের পথ ব্যবহার করে প্রণালি অতিক্রম করতে নির্দেশ দেয়।

এ পথগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচলকে ইরান-নিয়ন্ত্রিত জলসীমার মধ্যে নিয়ে যায়। গ্রাফিকে সতর্ক করা হয়, এ পথের বাইরে গেলে জাহাজগুলো মাইনের মুখে পড়তে পারে।

এএম