জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর জানিয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ‘২০২৬ সালের জানুয়ারির বিক্ষোভের ঘটনায় অন্তত নয়জন, বিরোধী গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে ১০ জন এবং গোয়েন্দাগিরির অভিযোগে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’
আরও পড়ুন:
বিবৃতিতে সংস্থাটি আরও যোগ করেছে, ‘গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে ৪ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ ইরান যুদ্ধ এবং অভ্যন্তরীণ অস্থিরতাকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক দমন-পীড়নের যে চিত্র উঠে এসেছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাটি।





