ফরাসি সম্প্রচারমাধ্যম আরটিএল-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা নিজেরাই ইরানের ওপর গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছি। হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকা পর্যন্ত কোনোভাবেই এসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘এই আন্তর্জাতিক জলপথ বন্ধ রাখা যাবে না, এর ওপর টোল আরোপ করা যাবে না এবং একে রাজনৈতিক চাপ বা ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না।’
বারোটের বলেন, ফ্রান্সকে এমন পরিস্থিতিতে পড়তে দেয়া যাবে না, যেখানে অন্যদের শুরু করা যুদ্ধের মূল্য দিতে হয়। তাই ইউরোপকে জ্বালানি তেল ও হাইড্রোকার্বনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।
তিনি বলেন, ‘আমাদের এমনভাবে প্রস্তুত হতে হবে যাতে আমরা আর তেলের ওপর নির্ভরশীল না থাকি, ডিজিটাল প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না থাকি—সংক্ষেপে, এমন কিছুর ওপর নির্ভরশীল না থাকি যা আমাদের এমন সংঘাত ও সংকটে টেনে নেয়, যেখানে আমরা সরাসরি অংশগ্রহণকারী নই।’





