হামলায় আরও সাতজন আহত হয়েছেন; যাদের চিকিৎসার জন্য টায়ার শহরের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
লেবানন সরকার ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও জোরদার হয়েছে। শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন।





