মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এপ্রিলে প্রথমে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরাইল ও লেবানন। পরবর্তীতে সেই মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতির চুক্তি থাকলেও দক্ষিণ লেবাননে সংঘাত কমেনি।
ইসরাইলি বাহিনী দেশটিতে প্রতিদিন বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে; যার জবাবে দখলদার ইসরাইলি বাহিনীর ওপর পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।





