নয়াদিল্লিতে আগুনে আরও এক বাংলাদেশির মৃত্যু

আগুনে পুড়ে যাওয়া হোটেল
আগুনে পুড়ে যাওয়া হোটেল | ছবি: সংগৃহীত
0

ভারতের নয়াদিল্লিতে হোটেলে আগুনের ঘটনায় নুরুল আমিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। আজ (শুক্রবার, ৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন জানিয়েছে, নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। একই ঘটনায় দগ্ধ হয়েছেন তার বোন ও ভগ্নিপতি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।

আরও পড়ুন:

উল্লেখ্য, গত বুধবার নয়াদিল্লির ৫তলা এটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এতে মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। এ ঘটনায় আরও ৭ বাংলাদেশি দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে।

ইএ