যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার মধ্যেই নতুন হামলার হুমকি ইসরাইলের

ইসরাইলি প্রাইম মিনিস্টার বেনইয়ামিন নেতানিয়াহুর
ইসরাইলি প্রাইম মিনিস্টার বেনইয়ামিন নেতানিয়াহুর | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানকে আবারও লক্ষ্যবস্তু করবে ইসরাইল। মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেন, ‘তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না।’ আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইসরাইল এরই মধ্যে ইরানকে পারমাণবিক বোমা তৈরির হাত থেকে রক্ষা করেছে। তার এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন গত ১৮ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক কার্যকর হয়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এই সমঝোতা স্মারকের আওতায় সংঘাত নিরসন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার বিষয়ে আলোচনার রূপরেখা নির্ধারণ করা হয়েছে। তবে শুরু থেকেই তেহরানের সঙ্গে যেকোনো ধরনের চুক্তির বিরোধিতা করে আসছে ইসরাইল। দেশটির পক্ষ থেকে বারবার ইরানে নতুন করে হামলার সতর্কবার্তা দেয়া হচ্ছে।

এএম