সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদির বিমানবন্দরে হুথিদের হামলার দাবি
সৌদির বিমানবন্দরে হুথিদের হামলার দাবি | ছবি: সংগৃহীত
0

সৌদির রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে।

মরদেহ বহনকারী বিমানটি আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) সকাল ৮টা ১২মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

মন্ত্রণালয় জানায়, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত হন বাংলাদেশী কর্মী মো. শাহেদ আহম্মেদ। আগামী ২২ অক্টোবর রিয়াদ সময় রাত ১১টা ১০ ঘটিকায় ইউএস বাংলা ফ্লাইট নম্বর BS 362 যোগে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হতে তার মরদেহের ফ্লাইটটি রওনা করে।

আরও পড়ুন:

এছাড়া, মৃতের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি হতে মৃতের বকেয়া বেতন-ভাতাদি ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল (সমপরিমাণ প্রায় ৯ লাখ টাকা) রিয়াদ দূতাবাসের অ্যাকাউন্টে জমা হয়েছে। এ অর্থ দ্রুতই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে মৃতের পরিবারের নিকট বিতরণ করা হবে।

এফএস