ভোটের আগে শেষ জনসভায় জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থীই। ফ্লাভিও সমর্থকদের দাবি, অপরাধ, দুর্নীতি ও লাতিন আমেরিকার অন্যান্য অঞ্চলগুলোতে ডানপন্থি দলগুলোর উত্থানের কারণে ক্ষমতার পালাবদল চায় অধিকাংশ ব্রাজিলিয়ান।
বিপরীতে লুলার সমর্থকদের দাবি, ভোটের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। ফের বর্তমান প্রেসিডেন্টের জয়ের পথ সুগমে নাগরিকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান সমর্থকরা।
অক্টোবরের শুরুতে প্রথম দফার ভোটে লুলার চেয়ে ২২ লাখেরও বেশি ভোট পান ফ্লাভিও । তবে জয়ী হতে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোটের মার্জিন পূরণ করতে না পারায় দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে মুখোমুখি ফ্লাভিও বলসোনারো ও লুলা দ্যা সিলভা।





