পশ্চিমবঙ্গের নির্বাচনে ইশতেহার প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় | ছবি: সংগৃহীত
2

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে নিজেদের ইশতেহার প্রকাশ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এদিকে দু’বার সময় দিয়েও সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করছে না নির্বাচন কমিশন।

নির্বাচনি ইশতেহারে ১০টি প্রতিজ্ঞার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুচিকিৎসা নিশ্চিত, কৃষকদের প্রণোদনা, পশ্চিমবঙ্গকে পূর্বভারতের প্রবেশদ্বার করাসহ নানা প্রতিশ্রুতির কথা জানায় তৃণমূল কংগ্রেস।

এরইমধ্যে উন্নয়নের অনেক কাজ হয়েছে রাজ্যে শুরু হয়েছে বলে দাবি করেন মমতা। এছাড়া সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামোয় সামঞ্জস্য ও তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে রাজ্যে সপ্তম পে স্কেল কমিশন চালু করার কথাও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:

২০২৪ সালে কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার শিকার নারী চিকিৎসকের মা রত্না দেবনাথকে মনোনয়ন দিয়েছে বিজেপি। বিধানসভার উত্তর চব্বিশ পরগনার পানিহাটি আসন থেকে লড়বেন তিনি।

এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরই রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করে নির্বাচন কমিশন।

এছাড়া বিতর্কিত ভোটার তালিকা সংশোধন করে নতুন তালিকা প্রকাশ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী সোমবার এই তালিকা প্রকাশের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

এসএস