কাতারে এলএনজি উৎপাদনকারী স্থাপনা রাস লাফানে হামলাকে ‘ইরানিদের পক্ষ থেকে অত্যন্ত বিপজ্জনক এক উত্তেজনা বৃদ্ধি’ বলেও অভিহিত করেছেন তিনি।
কাতারের প্রধানমন্ত্রী ইরানের হামলা ‘অবিলম্বে বন্ধ করা’ এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
আরও পড়ুন:
সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, কাতারে তার এই সফর সংহতির বহিঃপ্রকাশ।
তিনি বলেন, ‘আমরা সেসব হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই, যা বেসামরিক নাগরিকদের জীবনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানায়।’
তিনি আরও বলেন, ‘এই হামলাগুলোকে কখনোই বৈধতা দেয়া যায় না।’




