মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে, চাওয়া হতে পারে রিমান্ড

মাসুদ উদ্দিন চৌধুরী
মাসুদ উদ্দিন চৌধুরী | ছবি: সংগৃহীত
0

বিগত ওয়ান ইলেভেন সরকারের আমলে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজই তাকে আদালতে তোলা হবে। চাওয়া হতে পারে রিমান্ড।

গতকাল (সোমবার, ২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে ডিবির একটি দল মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ওয়ান ইলেভেন সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ রয়েছে। তিনি তখন অপরাধ দমন কমিটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন:

এছাড়া তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। জানা যায়, এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং যেকোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া ফেনীতে দায়ের করা বৈষম্যবিরোধী একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী। এর আগে তিনি অস্ট্রেলিয়ায় হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর তিনি জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন।

ইএ