গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২ এপ্রিল, ট্রাইব্যুনালে হাজিরা ৭ এপ্রিল

মানবতাবিরোধী অপরাধের মামলা

শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী
শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী | ছবি: এখন টিভি
0

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ৭ এপ্রিল পুনরায় তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেয়া হয়। এছাড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ এপ্রিলের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

আজ (রোববার, ২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ দুই সাবেক সেনা কর্মকর্তাকে হাজির করা হলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন বলে এক প্রেস ব্রিফে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, ‘সাবেক দুই সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত। তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। তদন্ত শুরু হবে শিগগিরই।’

আরও পড়ুন:

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে ও গুমের মামলায় শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আজ সকালে ট্রাইব্যুনাল-২ এ আবেদন দাখিল করে। তারই প্রেক্ষিতে এ রায় দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, বিগত ওয়ান ইলেভেন সরকারের আমলে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গত ২৪ মার্চ পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং এরপর গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিজিএফআইফের সাবেক ডিজি শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এসএইচ