সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ৩০,৪৭৪ জনকে সরকারি খরচে আইনি সেবা

জাতীয় আইনগত সহায়তা সংস্থা
জাতীয় আইনগত সহায়তা সংস্থা | ছবি: এখন টিভি
0

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩০ হাজার ৪৭৪ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর যাত্রা শুরু। সেই থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত মোট ৩০ হাজার ৪৭৪ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এর মাধ্যমে ৩ হাজার ৩৯২টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৩২টি মামলা।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে।—বাসস

এএইচ