আদালত অবমাননার মামলা: হামিদুর রহমান আজাদের আপিল শুনানি ৩ নভেম্বর

হামিদুর রহমান আজাদ
হামিদুর রহমান আজাদ | ছবি: সংগৃহীত
0

২০১৮ সালে আদালত অবমাননার মামলায় ৩ মাসের সাজার বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের আপিল শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগে সময় আবেদনের প্রেক্ষিতে শুনানির দিন পিছিয়ে এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে, এ সাজার বিরুদ্ধে আপিল করেন জামায়াত নেতা আজাদ।

উল্লেখ্য, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে ট্রাইব্যুনালের সমালোচনা করে বক্তব্য দেয়ায় ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি জামায়াতের এ নেতার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তিনি পলাতক ছিলেন।

পরে ওই বছরের ৯ জুন তাকে তিন মাসের কারাদণ্ড, তিন হাজার টাকা অর্থদণ্ডসহ রায় দেন ট্রাইব্যুনাল। এরপর ২৫ জুন তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে কারাগারে যান। পরে তাকে জামিন দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

এসএইচ