এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন উপ-রাষ্ট্রদূত ফ্রেদেরিক ইনজা ও অর্থনৈতিক উপদেষ্টা জুলিয়েন ডিউর।
বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াতে ইসলামির পক্ষে উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)



