এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সহযোগিতা হস্তান্তর করেছেন প্রতিনিধিদল
সহযোগিতা হস্তান্তর করেছেন প্রতিনিধিদল | ছবি: এখন টিভি
0

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশেএতিম জান্নাতীর চিকিৎসায় সহযোগিতা পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (শুক্রবার, ১৩ মার্চ) প্রধানমন্ত্রী ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দিলে সংগঠটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সহযোগিতা নিয়ে ঢাকার সাভারে ‘পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)’ যান।

‘পাঁচ মাস ধরে বিছানার মধ্যে পড়ে আছি, আমার বাবা-মা কেও নাই’ শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমান এর দৃষ্টিগোচর হয়। এরপরই তিনি এমন নির্দেশনা দেন।

আরও পড়ুন:

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলটি সিআরপিতে চিকিৎসাধীন জান্নাতীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তা করেন।

মূলত মেরুদণ্ডের ‘স্পাইনাল কটে’ সমস্যাজনিত ইনজুরিতে জান্নাতীর শরীরের বেশির ভাগ অংশ অবশ হয়ে গেছে। ফলে জান্নাতি স্বাভাবিক চলাচলে অক্ষম হয়ে পড়ে।

এসময় আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

এসএইচ