লেবানন-ইরানে যৌথ হামলা অব্যাহত; পাল্টা আক্রমণের দাবি তেহরানের

বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত এক ভবনের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি
বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত এক ভবনের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি | ছবি: সংগৃহীত
0

যুদ্ধে ১৭তম দিনেও লেবাননের বৈরুসহ ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে মার্কিন ও ইসরাইলি বাহিনী। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুদের হামলা মোকাবিলাসহ পাল্টা আক্রমণ অব্যাহত রাখার দাবি করছে ইরানও।

এরই মধ্যে ইসরাইলের বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ড্রোন হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অগ্নিকাণ্ডে জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

এমনকি যুদ্ধে অস্ত্রভাণ্ডার অক্ষত আছে বলেও জানিয়েছে আইআরজিসি। এছাড়া এখনো এক যুগ আগে তৈরি পুরনো মিসাইল দিয়েই লড়াই চলছে বলে জানিয়েছে তারা।

অন্যদিকে তেহরান যুদ্ধবিরতি আলোচনা চায় বলে ট্রাম্পের করা দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আর ফিনান্সিয়াল টাইমসকে এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, ইরান যুদ্ধে মার্কিন মিত্ররা যদি সাহায্য করতে ব্যর্থ হয়, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে।

এফএস