জুলাই সনদের আলোকে আমরা পথ হেঁটে যেতে চাই: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান | ছবি: এখন টিভি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা গণভোট নিয়ে না বুঝেই বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। জানান, তারা জুলাই সনদের আলোকেই পথে হেঁটে যেতে চায়। আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেবো।’

তিনি বলেন, ‘তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং জুলাই সনদের আলোকেই পথে হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসঙ্গে নিয়েই আমরা চলতে চাই।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে।’

আরও পড়ুন:

মামলা জট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবপক্ষের সঙ্গে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’

এর আগে খাল খনন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সেখানে জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামাত দলীয় সংসদ সদস্য আফজাল হুসাইন সহ বিএনপির স্থানীয় নেতারা এতে অংশ নেন।

এসএস