ঈদে মাঠ প্রশাসনের অভিযোগ গ্রহণে সরকারের কন্ট্রোল রুম চালু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার | ছবি: এখন টিভি
0

আসন্ন ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ বা তথ্যাদির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কন্ট্রোল রুম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ (সোমবার, ১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, অভিযোগ বা তথ্যাদি গ্রহণের জন্য মন্ত্রণালয়ের ভবন নং ২, ৪র্থ তলা, পরিসংখ্যান ও গবেষণা ইউনিটে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। টেলিফোন নম্বর +৮৮০২৪৭১২৪৪১৬।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।—বাসস

এএইচ