যুবদল নেতা হারুনের পরিবারকে নতুন বাড়ি দিচ্ছে বিএনপি

আমরা বিএনপি পরিবার
আমরা বিএনপি পরিবার | ছবি: এখন টিভি
1

ফেনীর যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে নতুন বাড়ি নির্মাণ করে দেয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলের চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগ নিয়েছেন।

জানা গেছে, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্যাংক রোড এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে নিহত হন হারুনুর রশিদ। তার পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন:

এ উপলক্ষে আগামী ১২ এপ্রিল (রোববার) ‘আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধিদল বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় বেলা সাড়ে ১১টায়।

‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এএইচ