বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

বনানীতে সড়ক দুর্ঘটনা
বনানীতে সড়ক দুর্ঘটনা | ছবি: সংগৃহীত
0

রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কার ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন:

বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন বাংলানিউজকে জানান, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খায়, এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

প্রাথমিকভাবে তাদের দুইজনের নাম পরিচয় বলতে পারেননি পরিদর্শক। তবে বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

এফএস