আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুরে নেত্রকোণা সদরের শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ৭ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘সরকার ও বিরোধীদলসহ সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।’
আরও পড়ুন:
বক্তব্যে তিনি কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু করা এ কর্মসূচি বিগত সরকারের আমলে বন্ধ থাকায় পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা সংস্কার ও ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় এ কাজ পুনরায় শুরু করা হয়েছে।’
উল্লেখ্য, ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার দীর্ঘ ভরবিল কাটাখালি থেকে অনছা বিল পর্যন্ত এ খালটি খনন করা হচ্ছে, যা সফলভাবে সম্পন্ন হলে ওই অঞ্চলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





