সঠিক ব্যক্তির হাতে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দেবে সরকার: অর্থমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: এখন টিভি
0

সঠিক ব্যক্তির হাতে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে চায় সরকার। কার্ড বিতরণের সময় ভুলত্রুটিগুলো সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (সোমবার, ২৭ এপ্রিল) সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে গঠিত কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘চলমান পাইলট প্রকল্পের আওতায় ৩৬ হাজারেরও বেশি মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। তবে তালিকা প্রণয়নে কেউ বাদ পড়েছে আবার কেউ ভুলবশত অন্তর্ভুক্ত হয়েছে।’

আরও পড়ুন:

প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালনা করতে চায় সরকার জানিয়ে মন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ডের জন্য যত বাজেট প্রয়োজন তত বাজেট দেয়া হবে।’

এফএস