কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান | ছবি: এখন টিভি
0

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইনের খসড়া প্রণয়নে বিশেষজ্ঞদের সুপারিশ প্রয়োজন। এরপর তা সংযোজন-বিয়োজন করে বিল আকারে সংসদে আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) রাজধানীর নিমতলীতে এশিয়াটিক সোসাইটি আয়োজিত এআই গভারনেন্স সামারি স্কুল শীর্ষক সেমিনারে এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘যুগে যুগে আইনের গতিপথ পরিবর্তন হয়েছে। বর্তমানে এআইয়ের ব্যবহারও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর অপব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

এসময় এআই দিয়ে বিচারকদের রায় লেখা প্রসংগে তিনি বলেন, ‘এক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়া যাবে। তবে সাক্ষ্য পর্যালোচনাসহ প্রকৃত তথ্য এবং এআই-দ্বারা তৈরি তথ্য, নিখুঁতভাবে যাচাই করতে হবে। কোনোভাবে এআইয়ের ওপর নির্ভরশীল হওয়া যাবে না।’

এসময় এআইয়ের অপব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন তিনি।

জেআর