সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ অদক্ষ চালকদের স্বেচ্ছাচারিতা: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: এখন টিভি
0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, প্রতি বছর প্রায় ৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এসব সড়ক দুর্ঘটনার পেছনে অদক্ষ চালক ও তাদের স্বেচ্ছাচারিতা সবচেয়ে বড় কারণ।

আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সেরাটনে রোড সিফটি ও হাইওয়ে বিভাগের দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, ‘শুধু লোন নিয়ে রাস্তা নির্মাণ না করে এখন রাস্তাকেও রক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে।’ সেইসঙ্গে প্রযুক্তি ব্যবহার করে কীভাবে দেশের মানুষের কাজে লাগানো যায় সেটি বিবেচনায় রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া সড়ক নিরাপদ করতে রোড সেফটি ম্যানেজমেন্ট বোঝে এমন বিশেষ হাইওয়ে পুলিশ ও ইঞ্জিনিয়ারের স্থায়ী নিয়োগ দেয়া দরকার বলেও জানান মন্ত্রী।

এসএইচ