ক্যান্সারের ওষুধ চোরাচালান চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রতীকী
প্রতীকী | ছবি: এখন টিভি
0

ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের জীবনরক্ষাকারী মূল্যবান ঔষধ চোরাচালানের অভিযোগে এক চীনা নাগরিকসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৩।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজধানীর শাহজাহানপুর এসআরবি-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল ফায়েজুল আরেফীন।

তিনি জানান, লাউস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে কুরিয়ারের মাধ্যমে বিশেষায়িত ওষুধ অবৈধভাবে পাচার করে আসছিল তারা।

গতকাল (বুধবার, ১৪ অক্টোবর) রাজধানীর উত্তর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ কোটি টাকার ওষুধসহ গ্রেপ্তার করে চক্রটি।

এসআরবি জানায়, চীনা নাগরিক লি ফেন ট্যুরিস্ট ভিসা নিয়ে নিয়মিত বিরতিতে বাংলাদেশে যাতায়াত করতেন। চক্রটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান ও আইননানুগ ব্যবস্থাগ্রহণে কাজ করছে এসআরবি।

জেআর