আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফতে মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের দেয়া গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে সংসদ ও রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘গণভোটের রায় উপেক্ষা করলে বিএনপিকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে।’
সমাবেশে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে একইসঙ্গে সংসদ ও রাজপথে আন্দোলন জোরদার করা হবে।’
আরও পড়ুন:
এদিকে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ অভিযোগ করেন— নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বিএনপি।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করলে বিএনপিকে “লাল কার্ড” দেখানো হবে।’
এদিকে উপস্থিত ১১ দলের শীর্ষ নেতারা সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘বিএনপি দেশের রাজনীতিতে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনছে।’





