ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার | ছবি: সংগৃহীত
1

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) এমন তথ্য জানা গেছে।

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলছেন। গত সপ্তাহে সিডনিতে পুলিশের তল্লাশির সময় আটক হন বলে জানা যায়।

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, রোববার একটি র‍্যান্ডম টেস্টিং সাইটের কাছাকাছি এসে তার চালানো একটি ভ্যান হঠাৎ থেমে যায়। পরে পুলিশ সদস্যরা গাড়িটির কাছে গিয়ে ব্রিথ টেস্ট করলে ফলাফল পজিটিভ আসে।

আরও পড়ুন:

এরপর তাকে আটক করে স্থানীয় একটি থানায় নেয়া হয় এবং মধ্য মাত্রার ‘মিড-রেঞ্জ ড্রিঙ্ক ড্রাইভিংয়ের অভিযোগ আনা হয় বলে এবিসি ও অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আগামী ৭ মে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে ঘটনার বিস্তারিত জানালেও সেখানে ওয়ার্নারের নাম উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ওয়ার্নার ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। সবশেষ তিনি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে গত সপ্তাহে খেলেছিলেন।

এসএইচ