সেমির বিগ ম্যাচে একপেশে ম্যাচের শুরুতেই লিড নেয় জাপান। ১৬তম মিনিটে রিকো ইউকি গোল করে এগিয়ে দেন জাপানকে। ২৬ মিনিটে দর্শনীয় ফিনিশে লক্ষ্যভেদ করেন মাইকা হামানো। জাপানের মেয়েরা প্রথমার্ধে আরও একবার বল জড়ায় দক্ষিণ কোরিয়ার জালে। তবে অফসাইডে বাতিল হয় তা।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে অবশ্য লিড ৩-০ করেন সাকি কুমাগাই। মিনিট তিনেক পর দক্ষিণ কোরিয়ার চি-রিম এক গোল করে ম্যাচে ফেরার আভাস দেন। যদিও পরের মিনিটেই রেমিনা চিবার গোলে ফাইনাল নিশ্চিত করে ফেলে জাপান। এনিয়ে সপ্তমবারের মতো এশিয়ান কাপের ফাইনালে ওঠেছে জাপান।





