গতকাল (সোমবার, ১ জুন) রাতে সুইডেনকে ৩-১ গোলে হারিয়েছে নরওয়ে। ম্যাচটিতে জোড়া গোল পেয়েছেন নরওয়ের সেন্টার ফরোয়ার্ড স্ট্র্যান্ড লারসেন। সুইডেনের হয়ে একমাত্র গোলটি করেন আলেক্সান্দার ইসাক।
আরও পড়ুন
এছাড়া নর্থ মেসোডোনিয়ার বিপক্ষে ৮-০ গোলে জয় পেয়েছে তুরস্ক। তিউনিয়াকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেয়া, কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে লুইস দিয়াজদের কলোম্বিয়া।
অপর ম্যাচে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে কানাডা। আজ (মঙ্গলবার, ২ জুন ) রাতে বেশকিছু বড় ম্যাচ। বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়া, মরোক্কো খেলবে মাদাগাস্কারের বিপক্ষে, ওয়েলসের প্রতিপক্ষ ঘানা।
এছাড়া জর্জিয়া-রোমানিয়া, নিউজিল্যান্ড-হাইতিও মাঠে নামবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে।





