বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি

মাঠে ফিরেছেন লিও
মাঠে ফিরেছেন লিও | ছবি: সংগৃহীত
0

বাবা হোর্হে মেসির প্রয়াণের শোক সামলে ফের মাঠে নামলেন লিওনেল মেসি। ক্লাবের কঠিন মুহূর্তে আবেগ আর দায়িত্বের বেড়াজাল টপকে ইন্টার মায়ামির জার্সিতে ফিরলেন এ আর্জেন্টাইন মহাতারকা।

লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্লাবের হয়ে মাঠে নামার সঙ্গে সঙ্গেই গ্যালারি জুড়ে ভেসে আসে করতালি ও উষ্ণ অভ্যর্থনা। তবে মেসির ফেরার ম্যাচটি শেষ পর্যন্ত আনন্দের হতে দেয়নি মেক্সিকান ক্লাব লেওন। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ক্লাব লেওনের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইন্টার মায়ামি।

ড্যানিয়েল পিন্টারের গোলে প্রথমার্ধে মায়ামি এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে মেক্সিকান ক্লাবটিকে স্মরণীয় জয় এনে দেন ড্যানিয়েল আর্সিলা। এ হারে গতবারের রানার্সআপ এবং ২০২৩ সালের চ্যাম্পিয়ন মায়ামির চলতি লিগস কাপের ছিটকে পড়া নিশ্চিত হলো।

জেআর