হাল ছাড়ছে না ম্যানসিটি; লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরও নিজেদের লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটি।

অভিযোগ প্রত্যাহারে সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানান ক্লাবটির প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো। স্বাধীন কমিশনের করা তদন্তের ভিত্তিতে রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতিও নিচ্ছে ক্লাবটি।

আর ইপিএল কর্তৃপক্ষের আনা ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতে স্বাধীন কমিশনের তদন্তের পর দোষী সাব্যস্ত হয় ক্লাবটি। সোরিয়ানো অবশ্য সাংবাদিকদের এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন:

আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) কোপেনহেগেনে ইউরোপিয়ান ফুটবল ক্লাব ইএফসির সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে ৮৫০ সদস্যের সংগঠনটির প্রায় ৫০০ সদস্য অংশ নেবেন।

আর্থিক নিয়ন্ত্রণ, নিয়ম প্রয়োগ এবং বড় ক্লাবগুলোর সঙ্গে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্পর্কসহ সভার আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো ম্যান সিটির চলমান মামলাটি।

এসএইচ