
আবার হামলা হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি ইরানের
ইরান আবার কোনো হামলার শিকার হলে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী বা ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি দিয়েছে তেহরান। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই হুঁশিয়ারি দেন। তিনি জানান, পরবর্তী হামলার প্রেক্ষাপটে ৯০ শতাংশ সমৃদ্ধকরণের বিষয়টি পার্লামেন্টে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ‘রাজনৈতিক বার্তা’ দিচ্ছে; অভিযোগ ইরানের
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) তাদের ওপর অর্পিত দায়িত্বের বাইরে গিয়ে ‘রাজনৈতিক বার্তা’ দিচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ এক বিবৃতিতে সংস্থাটির তীব্র সমালোচনা করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ প্রস্তাব; ইরান যুদ্ধ বন্ধের খসড়া চুক্তিতে যা আছে
উপসাগরীয় অঞ্চলের সংঘাত নিরসন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার লক্ষ্যে একটি খসড়া রূপরেখা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, এই ‘১৪ দফা’ প্রস্তাবটি মূলত একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক (এমওইউ), যা একটি স্থায়ী ও বৃহৎ চুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে। যদিও পূর্ণাঙ্গ নথিটি এখনো প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে আলোচনার মূল বিষয়গুলো সামনে এসেছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব আজই দিতে পারে ইরান
যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি প্রস্তাবের ওপর নিজেদের আনুষ্ঠানিক মতামত আজ বুধবারই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে পাঠাতে পারে ইরান। যদিও তেহরান এখনো প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি, তবে ইরানের একজন সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আজই জবাব পাঠানোর ইঙ্গিত দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘যেকোনো মূল্যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করবে ইরান’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত ও চাপের মুখেও নিজেদের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা থেকে এক চুলও না হঠার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান তার এই সমরশক্তি ও কৌশলগত সক্ষমতা যেকোনো মূল্যে রক্ষা করবে। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ট্রাম্পের দাবির মুখেই এমন কড়া বার্তা দিলেন খামেনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমেরিকার ‘পুতুল ঘাঁটিগুলোই’ মধ্যপ্রাচ্যে অশান্তির মূল: মুজতবা খামেনি
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে এই অঞ্চলের নিরাপত্তাহীনতার প্রধান কারণ হিসেবে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান যুদ্ধ এবং তেহরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতিই বর্তমানে সবচেয়ে বড় অশান্তির কারণ।

পারমাণবিক চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা; আলোচনায় পুতিনের সহায়তার প্রস্তাব
পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর অবরোধ থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, তেহরানের ইউরেনিয়াম মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে সহায়তার প্রস্তাব দিয়েছেন পুতিন। এছাড়া ইরানের সঙ্গে সরাসরি নয় আলোচনা হবে ফোনে।

শুক্রবার আসতে পারে ইরানের সংশোধিত শান্তি প্রস্তাব
ইরানের পক্ষ থেকে একটি সংশোধিত শান্তি প্রস্তাব আগামীকাল (শুক্রবার, ১ মে) এর মধ্যে আসতে পারে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে তেহরানের দেয়া একটি লিখিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ওই প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক মজুতের বিষয়টি এড়িয়ে গিয়ে কেবল হরমুজ প্রণালির জাহাজ চলাচল সংক্রান্ত সংকট সমাধানের ওপর গুরুত্ব দেয়া হয়েছিল। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতি চুক্তিতে কী কী শর্ত রয়েছে
ইরান-যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে ঠিক কোন শর্তগুলো চূড়ান্ত হবে, তা নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে বড় পার্থক্য রয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির ভাষ্য মতে, যুক্তরাষ্ট্র ইরানের ১০ দফা প্রস্তাবের ‘সাধারণ কাঠামো’ মেনে নিয়েছে; অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব বিবেচনা করছে। সিএনএনের প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

চুক্তি না হলে বোমাবর্ষণ চলবে, দাবি ট্রাম্পের; ইরান ইস্যুতে ‘বড় ঐকমত্য’
ইরান ইস্যুতে আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালিয়ে যাবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, দুই দেশের মধ্যে ‘বড় ধরনের ঐকমত্য’ তৈরি হয়েছে এবং একটি চুক্তির ‘গুরুতর সম্ভাবনা’ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিয়ে আলোচনায় উন্মুক্ত ইরান: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে আগ্রহী দেশগুলোর সঙ্গে কথা বলতে তেহরান “উন্মুক্ত”। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও যোগাযোগ অবকাঠামোতে বড় ধরনের আঘাত হানা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।