র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, মূলত একটি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এদিকে মা ও দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় আরো ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এইচ এম সাজ্জাদ বলেন, ‘শনিবার ঢাকার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।’ পরে গ্রেপ্তারকৃতদের মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ।
হত্যাকাণ্ডের প্রায় ৩৯ ঘণ্টা পর গতকাল মধ্যরাতে থানায় মামলা হয়। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।




 has scored 10 goals from 22 games in 2026-320x167.webp)
