নিহত ইমরান হোসেন ঈশ্বরদী উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্যসচিব ও উপজেলা ছাত্রদলের নেতা। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।
আরও পড়ুন:
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গোপালপুর স্কুলের সামনে হঠাৎ ইমরানের চিৎকার শুনতে পায়। ততক্ষণে একদল দুর্বৃত্তরা এসে তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী (সার্কেল) প্রণব কুমার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’





