কক্সবাজারে সাজাপ্রাপ্তসহ ১২ পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া আসামিরা
গ্রেপ্তার হওয়া আসামিরা | ছবি: সংগৃহীত
0

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ মোট ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এতে বিভিন্ন সিআর, জিআর ও অর্থজারি মামলার দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার কক্সবাজারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) সার্বিক পরিকল্পনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিন।

আরও পড়ুন:

প্রেস রিলিজে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পর্যটন নগরী কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএস