লেবাননের জেজিনে ইসরাইলের হামলায় দুই সাংবাদিকসহ নিহত চার

ইসরাইলি হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া লেবাননের একটি এলাকা
ইসরাইলি হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া লেবাননের একটি এলাকা | ছবি: সংগৃহীত
0

লেবাননের জেজিন সড়কে ইসরাইলের এক হামলায় আল-মানার টিভির একটি মিডিয়া টিমকে বহনকারী গাড়ি লক্ষ্য করা হয়েছে।এতে সাংবাদিক আলী শুয়াইব ও আল-মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফাতৌনি নিহত হয়েছেন। এছাড়া আরও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।ন্যাশনাল নিউজ এজেন্সি বরাত দিয়ে আল জাজিরার এ তথ্য জানিয়েছে।

এর আগে তিন সাংবাদিক নিহত হওয়ার খবর এলেও এখন হামলার পর পরিস্থিতি ও হতাহতের সংখ্যা হালনাগাদ করে মোট নিহতের সংখ্যা চার বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:

লেবাননের আল-মানার টিভিও তাদের দুই প্রতিবেদক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এএম