এক্সে দেয়া এক পোস্টে আরাঘচি লেখেন, ‘ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে ইরানের সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে।’
তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে মধ্যস্থতার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, ‘ইরান আলোচনার আহ্বানে সাড়া দিচ্ছে।’
আরও পড়ুন:
আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ তুলে বলেন, ‘তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইরানের পদক্ষেপ বৈধ আত্মরক্ষার অংশ, যার লক্ষ্য ছিল সামরিক ও নিরাপত্তা অবস্থান।’
এক্সে দেয়া বিবৃতিতে তিনি লেখেন, ‘ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে।’
আরাঘচি বলেন, ‘যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের সামরিক বাহিনী সমন্বয় করবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবও ইরান বিবেচনা করছে। তার ভাষ্য অনুসারে, ‘ওয়াশিংটন আলোচনার ভিত্তি হিসেবে ইরানের ১০ দফা প্রস্তাবের ‘‘সাধারণ কাঠামো’’ মেনে নিয়েছে।’





